বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      
জাতীয়
ঢাকায় অফিস খোলার আগ্রহ আছে মেটার : শামা ওবায়েদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করতে রাজধানী ঢাকায় কার্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার, ডিজিটাল অর্থনীতি এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। মেটার সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীরও বৈঠকে থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি অংশ নিতে পারেননি।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ঢাকায় প্রতিষ্ঠানটির একটি কার্যালয় বা কার্যক্রমের কেন্দ্র স্থাপনের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। বাংলাদেশে মেটার বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্প্রসারিত বাজারের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে দেশের সাইবার নিরাপত্তা আইনসহ ডিজিটাল খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসার পরিধি বাড়াতে মেটার সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

বাংলাদেশে মেটার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে স্থানীয় মুদ্রায় বিজ্ঞাপনের অর্থ পরিশোধের সুবিধাও চালু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা বিকাশের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামসহ মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে পারছেন। এর আগে এ ধরনের অর্থ পরিশোধে বিদেশি মুদ্রা ব্যবহারে সক্ষম ক্রেডিট কার্ড প্রয়োজন হতো।

এদিকে ছোট ও মাঝারি ব্যবসাগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে মেটা ও লাইটক্যাসল পার্টনার্স বাংলাদেশে ‘স্মল বিজনেস গ্রোথ একাডেমি’ চালু করেছে। এ কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

লাইটক্যাসল পার্টনার্সের মাধ্যমে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশে এক হাজারের বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে প্রশিক্ষণের আওতায় নেওয়ার কথা জানানো হয়েছে। এর লক্ষ্য উদ্যোক্তাদের অনলাইন উপস্থিতি জোরদার করা, নতুন গ্রাহকের কাছে পৌঁছানো এবং দেশ-বিদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীভিত্তি এবং ক্রমবর্ধমান অনলাইন ব্যবসার বাজারকে কেন্দ্র করে মেটার সঙ্গে সহযোগিতার আরও সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে ই-কমার্স, অনলাইন ব্যবসা ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মেটা   শামা ওবায়েদ   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close