বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
জাতীয়
সবুজ-পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং সার্বিক সরকারি কর্মকাণ্ড তদারকি ও সমন্বয় সভায় তিনি এ সব বলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, ‘নতুন গ্রামীণ সড়ক নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের উদ্যোগ নিতে হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সীমাবদ্ধতা থাকলেও হাসপাতালে আগত ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। দলমত নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিহ্নিত দুষ্কৃতকারীদের ওপর নজরদারি রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণকে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে।’

সভায় অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং এ সব সমস্যা সমাধানে করণীয় বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সবুজ-পরিচ্ছন্ন   দেশ   আন্তরিকভাবে   পরিবেশ প্রতিমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close