বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
পুরোনো ছবিতে নতুন করে মুগ্ধ সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্মৃতি রোমন্থন করতে ভালোবাসেন কমবেশি সবাই। পুরোনো ছবি কিংবা স্মৃতির পাতায় ফিরে গিয়ে অনেক সময় নিজেকেই নতুন করে আবিষ্কার করা যায়। তেমনই সাত মাস আগের কিছু ছবিতে নিজেকে নতুন করে খুঁজে পেলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের মায়াবী হাসি ও সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করা এই অভিনেত্রী এবার মুগ্ধ হয়েছেন নিজেরই পুরোনো রূপে।

পুরোনো ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারেননি সাদিয়া। সময় তখন গভীর রাত। কিন্তু ভালো লাগার মুহূর্ত ভাগ করে নিতে সময়ের কাঁটাকে যেন পাত্তাই দেননি অভিনেত্রী।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তার হাতে দেখা যায় ফুলের তোড়া। ফুলের মধ্যে ছিল অর্কিড। তবে ছবির সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর একেবারে সাদামাটা ও মেকআপহীন রূপ।

পোস্টের ক্যাপশনে সাদিয়া আয়মান লিখেছেন, ‘যদিও আমি রাত দুটায় পোস্ট করাকে কখনোই রিকমেন্ড করি না। কিন্তু ছবিগুলো পোস্ট করা থেকে নিজেকে আটকে রাখতে পারলাম না। এই মেকআপহীন, সাদামাটা চেহারার সেলফিগুলো সাত মাস আগের তোলা।’

ব্যস, এতটুকুই। আর এতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন—সাত মাস আগের ছবি হঠাৎ এখন কেন প্রকাশ করলেন তিনি।

এম টিম নামে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘৭ মাস দেরি হলেও, কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়! একদম ন্যাচারাল লুকেও দারুণ লাগছে।’

কেউ মুগ্ধ হয়েছেন তার হাসিতে, কেউ আবার চোখের প্রশংসায় পঞ্চমুখ। স্বাভাবিক সাজে তোলা ছবিতেও সাদিয়া আয়মানের সৌন্দর্য যে ভক্তদের নজর কেড়েছে, মন্তব্যের ঘরেই তার প্রমাণ মিলেছে।

তবে পোস্টের নেপথ্যে বিশেষ কোনো কারণ আছে কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। ফলে সাত মাস আগের ছবির সঙ্গে মধ্যরাতের এই পোস্ট কেন—তা নিয়ে ভক্তদের কৌতূহলও থেকেই গেছে। আর সেই কৌতূহলের মধ্যেই সাদিয়া আয়মান উপভোগ করছেন অনুসারীদের ভালোবাসা ও প্রশংসা।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাদিয়া আয়মান   ফেসবুক পোস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close