শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      
অর্থনীতি
অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে অপ্রচলিত বাজার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব দেশে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। একক মাস হিসেবে অপ্রচলিত বাজারে এটিই বাংলাদেশের সর্বোচ্চ পোশাক রপ্তানি।

গত দুই বছরে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকলেও চলতি অর্থবছরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগস্টে রেকর্ড রপ্তানির পাশাপাশি এসব বাজারে পোশাক রপ্তানির মাসিক গড়ও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাসিক গড় রপ্তানি ছিল ৫৭৪ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১১ দশমিক ৬০ মিলিয়ন ডলারে।

অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ার সঙ্গে মোট তৈরি পোশাক রপ্তানিতে এসব বাজারের অংশও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট পোশাক রপ্তানির ১৫ দশমিক ৯৩ শতাংশ এসেছিল এসব বাজার থেকে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, “অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন এসব বাজারে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি। এখন কৌশলগতভাবে গুরুত্ব দিয়ে বাজারগুলোর সম্ভাবনা কাজে লাগানোর সময় এসেছে।”

তিনি বলেন, “অপ্রচলিত বাজার মানেই শুধু উচ্চমূল্যের পোশাকের বাজার নয়। এসব দেশে বিভিন্ন ধরনের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। সব মিলিয়ে এসব দেশের পোশাকের বাজারের আকার শত শত বিলিয়ন ডলার। তাই প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে অপ্রচলিত বাজারে কৌশলগত গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ছিল জাপান। দেশটিতে রপ্তানি হয়েছে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক। অস্ট্রেলিয়ায় ৭৫ দশমিক ১৪ মিলিয়ন, ভারতে ৭২ দশমিক ৭৮ মিলিয়ন, তুরস্কে ৫৯ দশমিক ৫৭ মিলিয়ন এবং কোরিয়া প্রজাতন্ত্রে ৪৫ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

এ ছাড়া মেক্সিকোতে ৩২ দশমিক ৯৭ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ২৮ দশমিক ৬২ মিলিয়ন, ব্রাজিলে ২৪ দশমিক ২৪ মিলিয়ন, চীনে ২০ দশমিক ৭০ মিলিয়ন এবং সৌদি আরবে ১৯ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

একই সময়ে মালয়েশিয়ায় ১৫ দশমিক ৯৮ মিলিয়ন, চিলিতে ১৩ দশমিক ১৫ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় ১৩ দশমিক ১০ মিলিয়ন, রাশিয়ায় ৯ দশমিক ৭৯ মিলিয়ন এবং নিউজিল্যান্ডে ৮ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অন্যান্য অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে আরও ৮৫ দশমিক ২১ মিলিয়ন ডলারের পোশাক।

আগস্টে বাংলাদেশ থেকে মোট ৩ হাজার ৬০৮ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে অপ্রচলিত বাজার থেকেই এসেছে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার। ফলে নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপস্থিতি বাড়ানোর সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে।

রপ্তানি গন্তব্যে এই বৈচিত্র্য তৈরি পোশাক খাতকে প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে নতুন বাজারে বাংলাদেশের পোশাকের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি হচ্ছে। আগস্টের রেকর্ড রপ্তানি এবং চলতি অর্থবছরে অপ্রচলিত বাজারের বাড়তে থাকা অংশ বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

সূত্র: বাসস

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অপ্রচলিত বাজার   তৈরি পোশাক রপ্তানি   নতুন রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close