বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      
স্বাস্থ্য
ডেঙ্গুর যেসব প্রাথমিক লক্ষণে দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ তুলে ধরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডব্লিউএইচওর দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে—তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, হাড়ের জোড় ও পেশিতে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং ত্বকে ছোট ছোট লালচে ফুসকুড়ি। এসব লক্ষণ দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই মারা গেছেন ১০৪ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।

এ ছাড়া, গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   প্রাথমিক লক্ষণ   চিকিৎসক   পরামর্শ   জরুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close