বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
জাতীয়
চীনের প্রতিষ্ঠানের সঙ্গে রাবার বাগান ব্যবস্থাপনায় বিএফআইডিসির সমঝোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

টেকসই রাবার বাগান ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব কাঠসম্পদ উন্নয়নে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল হেভি মেশিনারি করপোরেশনের (সিএইচএমসি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. নুরুন নাহার উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বিএফআইডিসির পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিএইচএমসির পক্ষে প্রধান প্রতিনিধি চেং তিংইউ স্বাক্ষর করেন।

এ সময় বিএফআইডিসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মো. তোফাজ্জল হোসেন, পরিচালক (উৎপাদন ও বাণিজ্য) ও যুগ্মসচিব জাহান আরা, মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ও যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (রাবার) ও উপসচিব সালেহীন তানভীর গাজী, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) ও উপসচিব বিবেক সরকার, সচিব ও উপসচিব নাহিদা বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহমুদা জেসমিন, ব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম হুমায়ূন কবির, ব্যবস্থাপক (হিসাব) ফৌজিয়া জাফরীন এবং চীনা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাবার বাগান   বিএফআইডিসি   সমঝোতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close