বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
নতুন শুরুর লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা আসিয়ান কাপে পরিসংখ্যান পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জের মুখে লাল-সবুজের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাকার্তার গ্যালোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলের পার্থক্য বেশ স্পষ্ট। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশের জয় এসেছে মাত্র একটিতে। বাকি নয় ম্যাচের মধ্যে দুটি ড্র হলেও সাতটিতেই হারের মুখ দেখতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত খেললেও দীর্ঘ চার বছর পর আবার দলটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে চার বছর পর এবার ভিন্ন মঞ্চ ও ভিন্ন বাস্তবতায় মালয়েশিয়াকে থামানোর নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ।

ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফিফা আসিয়ান কাপ   মালয়েশিয়া   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close