বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
শিক্ষা
২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭ শতাংশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষায় মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪৪ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ তারই একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলাফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে কাজ চলছে।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে (result.nu.ac.bd) প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল পাওয়া গেলে তা সংশোধন অথবা প্রয়োজনবোধে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ডিগ্রি তৃতীয় বর্ষের ফল   পাশের হার   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close