শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
সাহিত্য
শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠনে প্রেরণা জোগাবে ‘জীবন গড়ার ছড়া’
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সহজ-সরল ছন্দ, সুকোমল অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হামমাদ রাগিব এবং মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

‘রাবতা প্রকাশনা’ আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-উলামাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও সাহিত্যিকদের বক্তব্যে উঠে আসে বইটির নানা প্রসঙ্গ। 

হাফেজ মাওলানা ফজলে রাব্বির কুরআন তিলাওয়াত এবং রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের গ্রন্থটির সাহিত্যিক নান্দনিকতা নিয়ে গভীর আলোকপাত করেন ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।

অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ স্রেফ ছন্দের খেলা নয়; এটি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মননে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করার এক দারুণ প্রয়াস। সহজ ভাষার আবরণে জটিল জীবনবোধকে যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, তা বর্তমান সময়ে শিশু সাহিত্যের জন্য এক অনন্য সংযোজন।’ 

মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”

শিশু-কিশোরদের পাশাপাশি বইটি অভিভাবক ও শিক্ষানুরাগীদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লাবীব হুমায়দী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠন   প্রেরণা জোগানো   জীবন গড়ার ছড়া   মুস্তাকিম আল মুনতাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close