রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে মহা তাঁবুজলসা ও কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী ৭ম আদিতমারী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর মহা তাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহা তাঁবুজলসার অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হয়।

এ উপলক্ষে উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অগ্নিপ্রজ্বালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

স্কাউটসের সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আজিজুল হক, জেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্কাউটসের কমিশনার আলমগীর হোসেন কাজী ও কাব স্কাউট সাজিদ আল হাসান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে জাকিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন, জেলা স্কাউটসের সম্পাদক একরামুল হক, জেলা স্কাউট লিডার শমসের আলী, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, জেলা কাব লিডার অপূর্ব চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের কমিশনার আলমগীর হোসেন কাজী, উপজেলা কাব লিডার শামীম আলম লিমন, যুগ্ম সম্পাদক জগদ্বীশ চন্দ্র বর্মন, উপজেলা সহকারী কমিশনার জহুরুল হক, কাব ইউনিট লিডার আব্দুস সোবহান ও উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঁচ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরীতে ৫০টি ইউনিট, ২০ জন কর্মকর্তা ও ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ৪০০ জন অংশগ্রহণ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close