রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      
দেশজুড়ে
নওগাঁয় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।

আলোচনা সভায় বক্তারা নওগাঁর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি জেলার পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   বিশ্ব পর্যটন দিবস   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close