রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
রাজশাহীতে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৮
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে নারীসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হেরোইন, ইয়াবা, ফেয়ারডিল সিরাপ, গাঁজা, চোলাইমদ ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।  এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাইসা আক্তার ওরফে সুরভী (১৯) ও রেশমা খাতুন (২৬) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকালে কাটাখালী থানার শ্যামপুর মোল্লাপাড়া বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে শফিকুল মোল্লা (৫২) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়। তার বিরুদ্ধে কাটাখালী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে চন্দ্রিমা থানার পুরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুন (৩৭) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাইমদ ও মাদক বিক্রির ৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

রাতে কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মিদুলকে (২৩) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় চারজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নারী   মাদক কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close