রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডিবি পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।  

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের চারাবটতলায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীকে মেহেদী হাসানকে হ্যান্ডকাফ পরিয়ে বেদম মারধরের পর সড়কের পাশে অজ্ঞান অবস্থায় ফেলে যায় ছিনতাইকারীরা। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। 

তবে, ডিবি পুলিশ বলছে বিষয়টি তাদের জানা নেই।

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজ ভাঙ্গাতে ডিবি পুলিশের কোন টিম কোন প্রয়োজনে যায়নি।’

এছাড়াও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনাটি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি তিনি অবগত নন।

ভুক্তভোগী মেহেদী হাসান ও তার পরিবার জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা বাজারে অবস্থিত পূবালী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে তার নিজ নামিও হিসাব থেকে জমি কেনার জন্য ৭ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপর ব্যাংক থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাজার থেকে একটি অটোযোগে মুনসুরাবাদ গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দেন তিনি। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের চারাবটতলা নামক এলাকায় পৌছালে তার অটো ভ্যানটির গতিরোধ করেন একটি সাদা প্রাইভেটকার। এ সময় প্রাইভেটকারে থাকা চারজন ব্যাক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাদক ব্যবসায়ী বলে তাকে হ্যান্ডকাফ পরায়। এতে চিৎকার দিলে তাকে বেদম মারধরসহ মুখে কাপড় পেচিয়ে গাড়িতে জোরপূর্বক তুলে নেয়। এরপর অস্ত্র ঠেকিয়ে তার মুখে মাস্ক পরিয়ে তাকে অজ্ঞান করে ফেলেন ডিবি পুলিশ পরিচয়দানকারীরা। 

মেহেদী হাসান জানাযন, এ ঘটনার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর তাকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের পুলিয়া গাবতলি এলাকার একটি ঝোপ ঝাড় থেকে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা থানায় ও পরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

এ ঘটনায় একটি ন্যায় বিচার দাবি করেন তিনি। ভুক্তভোগীর বোন, বন্ধুরা জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে এমনভাবে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে তার টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় আমরা মারাত্মক বিষন্নতায় ভুগছি। দোষীদের চিহ্নিত পূর্বক আইনগত বিচার দাবি করছি।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ হোসেন বলেন, ‘ছিনতাইকারীরা হ্যান্ডকাফ লাগিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা ছিনতাই করেছে। বিষয়টি নিয়ে পুলিশের কার্যক্রম চলছে। খিগগিরই দোষীদের চিহ্নিত করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গায় ডিবি পরিচয়   ব্যবসায়ীর টাকা   ছিনতাইয়ের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close