রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তালতলীতে বিশ্ব নদী দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই দাবিতে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) ও ‘তালতলী চারুকলা একাডেমি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজকরা জানান, নদী দখল ও দূষণমুক্তির বার্তা সমাজের সব স্তরের মানুষ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে নদীর নয়নাভিরাম রূপ, বৈচিত্র্য ও সুরক্ষার আকুতি তুলে ধরে।

‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তালতলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান শাহীন, তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন আর-রশিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. আল-মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা নদী দখল ও দূষণ বন্ধের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব নদী দিবস   বরগুনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close