যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নওগাঁ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন মুন্না সভাপতি এবং জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. আশিক শাহ, মো. নাঈম হোসেন, দিয়ান আনান ও অন্তর মণ্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত জুবায়ের, সহসাধারণ সম্পাদক নিপ্পন বর্মণ, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. মারুফ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহঅর্থ সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ, দপ্তর সম্পাদক রকিবুল হাসান তারেক, উপদপ্তর সম্পাদক প্রিতম মণ্ডল, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, সহক্রীড়া সম্পাদক আরাবী ইসলাম, নারী বিষয়ক সম্পাদক রওনক ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ এবং সহপ্রচার সম্পাদক জুলফিকার রহমান।
নবনির্বাচিত কমিটি প্রসঙ্গে সংগঠনের উপদেষ্টা মো. আবু সাঈদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করি।”
নবনির্বাচিত সভাপতি মারুফ হোসেন মুন্না বলেন, “নওগাঁ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করাই আমাদের অন্যতম লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। সবার সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর ও গতিশীলভাবে এগিয়ে নিতে চাই।”
সাধারণ সম্পাদক মো. নাহিদ বলেন, “নওগাঁ জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাদের একাডেমিক ও ব্যক্তিগত প্রয়োজনে পাশে থাকতে চাই। শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংগঠনের সব সদস্যের সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কাজ করব।”
কেকে/সাশ