রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
কেরানীগঞ্জের চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পিএম
গ্রেপ্তার সবুজ হোসেন আরমান

গ্রেপ্তার সবুজ হোসেন আরমান

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকায় চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ শীর্ষ নেতৃত্বদানকারী সবুজ হোসেন আরমানকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।

এসআরবি (সাবেক র‌্যাব-২) সূত্র জানায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকায় ‘পাটালী গ্রুপ’-এর সদস্যদের সঙ্গে বিরোধের জেরে ফরহাদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সবুজ হোসেন আরমান এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

এসআরবি-২ আরও জানায়, গ্রেপ্তার সবুজ হোসেন আরমান ‘আরমান-শাহরুখ গ্রুপের’ শীর্ষ নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযানকালে তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেল ৪টায় কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরবেন এসআরবি-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সংবাদ সম্মেলনে ফরহাদ হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা, গ্রেপ্তার আসামির ভূমিকা এবং উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close