রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ১টা থেকে ২টার মধ্যে পূবাইল থানার মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল থানার এসআই মো. আনোয়ার ইসলাম মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে। তিনি মনির হোসেনের স্ত্রী। তার সঙ্গে থাকা শিশু ইয়ামনি তারই মেয়ে। তারা গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই আনোয়ার ইসলাম জানান, ভোররাতে মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ইয়ামনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে আনুমানিক রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আনোয়ার ইসলাম বলেন, “মা-মেয়ে কোথায় যাচ্ছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় তাঁরা আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close