রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
তুচ্ছ ঘটনায় বিরোধ, লাথির আঘাতে প্রাণ গেল যুবকের
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাথিতে আনোয়ার হোসেন আনার (৪২) নামের যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান। নিহত আনার দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আনারকে গোপনাঙ্গে লাথি মেরে আহত করে একই এলাকার আবু তাহের ভুট্টোর ছেলে পারভেজ হাসান আহাদ। পরে তিনি অচেতন হয়ে পড়লে চিকিৎসার জন্য আনারকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, এ ঘটনায় আবু তাহের ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত পারভেজ হাসান আহাদ পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   বিরোধ   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close