সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● নানা বিতর্কে আস্থা হারাচ্ছে বিএনপি      ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      
দেশজুড়ে
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনের দিকে চলে যান। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ট্রেন দুর্ঘটনা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close