সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৩:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভালবার, ৩ রাউন্ড গুলি ও মোটর সাইকেলসহ অবৈধ অস্ত্রধারী নাসিম হোসেন নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

গ্রেপ্তারকৃত নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, “রোববার (২৭ সেপ্টেম্বর) কাজিপুর থানা পুলিশ সীমান্তবাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টের আসামীদের গ্রেপ্তার করতে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের দেহে তল্লাশি চালায়। রাত ১টার দিকে দুজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটর সাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটর সাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, তাৎক্ষনিকভাবে মোটর সাইকেল আরোহী নাসিমকে আটক করে দেহে তল্লাশি চালিয়ে কোমরে থাকা একটি রিভালবার ও ম্যাগজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯ (এফ) ধারায় কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক আসামীক গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  অস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তার   সিরাজগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close