রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
এআই অপতথ্য ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি অপতথ্য ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

এবারের দিবসের প্রতিপাদ্য ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা।

জেলা প্রশাসক বলেন, ‘তথ্য পাওয়া জনগণের আইনগত অধিকার। নির্ধারিত সময়ে তথ্য না পেলে বা কোনো বিষয়ে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আপিল কর্তৃপক্ষ এবং পরে তথ্য কমিশনে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো হালনাগাদ তথ্য স্বপ্রণোদিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করলে নাগরিকদের বারবার আবেদন করার প্রয়োজন কমবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও এআইয়ের অপব্যবহারে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ছোট ঘটনাকেও অতিরঞ্জিত করে প্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কমিটি গঠনের পাশাপাশি অপতথ্য প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আখতার জাহান সাথী, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   এআই   জনসচেতনতা   আহ্বান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close