রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
রামেকে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৯
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাইশা নামের চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন।

নিহত মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়। গত ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। 

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জনসহ বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১১ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে নতুন করে রোগী ভর্তি অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মাইশা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রামেক   ডেঙ্গু   শিশু   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close