সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) এবং লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশেই একসঙ্গে খেলছিল জিবান ও রাহমা। খেলার একপর্যায়ে হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় তারা। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে এলেও শিশুরা বাড়ি না ফেরায় শুরু হয় নিখোঁজ আতঙ্ক। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান দুই শিশুর নিথর দেহ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   পুকুরে ডুবে   শিশু   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close