ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ৩১৬তম ও ৩১৭তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় এবং ফুলবাড়ীয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। এ সময় উপজেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল মজিদ ও সহকারী কমিশনার আবু ওবায়দা বাবুল উপস্থিত ছিলেন।
৩১৬তম কোর্সে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন স্কাউটার মো. নজরুল ইসলাম। যিনি বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার। এ কোর্সে স্টাফ স্কাউটার হিসেবে ছিলেন মো. নুরুল আমিন, স্কাউটার সিরাজুল ইসলাম, স্কাউটার মোস্তাফিজুর রহমান ভূঞা ও ফুলবাড়ীয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সম্পন এবং স্কাউটার মো. আবু আল সাঈদ সিফাত, উডব্যাজার।
অন্যদিকে ৩১৭তম কোর্সে কোর্স লিডার ছিলেন স্কাউটার অলক চক্রবর্তী, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক। স্টাফ স্কাউটার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাসান মাসুদ, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক। এ কোর্সে আরও ছিলেন স্কাউটার মো. আব্দুল কাদের, স্কাউটার রাজিয়া সুলতানা, উডব্যাজার ও ফুলবাড়ীয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এবং স্কাউটার মোহাম্মদ মাজআহারুল ইসলাম, উডব্যাজার ও তমাল তরু মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের ওরিয়েন্টেশন কোর্স স্কাউটিং কার্যক্রমে সংশ্লিষ্টদের দক্ষতা ও কার্যক্রমকে আরও সংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখে।
কেকে/এআই