সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      
দেশজুড়ে
ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ব্যবসায়ী রাকিবুলের
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ডেঙ্গু কেড়ে নিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তরুণ ব্যবসায়ী রাকিবুল ইসলামের (৩৫) প্রাণ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন ভূইয়ার ছেলে। ব্যবসার সুবাদে তিনি কমলগঞ্জে বসবাস করতেন। ভানুগাছ বাজারের ‘নাবা ডিজিটাল সাইন’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন রাকিবুল। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবুলের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে ডেঙ্গুতে ভুগছিলেন রাকিবুল। হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার দ্রুত অবনতি হয়। শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।’

ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাজন আবেদীন রাজু বলেন, ‘রাকিবুল ছিলেন অত্যন্ত মিশুক, সদালাপী ও পরিশ্রমী মানুষ। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার আকস্মিক মৃত্যুতে ভানুগাছ বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

এ দিকে রাকিবুলের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ। তিনি বলেন, ‘চিকিৎসা ও মৃত্যু সিলেটে হওয়ায় বিষয়টি তাদের দপ্তরে জানানো হয়ে থাকতে নাও পারে। কমলগঞ্জে চিকিৎসা নিলে বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আসত।’

মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ দৈনিক খোলা কাগজকে বলেন, ‘তাদের হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গতকাল বা আজ ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।’

রাকিবুলের মৃত্যুতে তার নিজ এলাকা হবিগঞ্জের শায়েস্তানগর এবং ব্যবসায়িক এলাকা কমলগঞ্জের ভানুগাছ বাজারে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   প্রাণহানি   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close