মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      
খেলাধুলা
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে মাইকেল ওলিসের গোলে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। সোমবার (২৮ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগের ম্যাচে শেষ মুহূর্তের এই জয়ে নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল ফরাসিরা। 

ব্রাসেলসে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের বেশির ভাগ সময় দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা ওলিসের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচের শেষ দিকে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে ফ্রান্স। গত সপ্তাহে তুরস্ককে ১-০ গোলে হারানো ম্যাচের একাদশ থেকে এদিন নয়টি পরিবর্তন আনেন জিদান। তবে উসমান দেম্বেলে, রায়ান শেরকি ও ওলিস মাঠে নামার পর আক্রমণে গতি বাড়ে ফ্রান্সের।

ফ্রান্সের হয়ে অভিষেক হওয়া লুকা দা কুনহা বলেন, ‘আমরা ভালো খেলেছি এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল। মাইকেলের গোলের পর সবাই স্বস্তি পেয়েছে।’

ফ্রান্সের দেজিরে দোয়ে ম্যাচজুড়ে বেলজিয়ামের রক্ষণে চাপ তৈরি করেন। দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে মিকা গডটসের নেতৃত্বে বেলজিয়ামও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে না পারায় হতাশ হতে হয় স্বাগতিকদের।

বেলজিয়ামের ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলে বলেন, ‘খুবই হতাশাজনক, বিশেষ করে এত দেরিতে গোলটি হওয়ায়। আমরাও সুযোগ তৈরি করেছি, বিপজ্জনক ছিলাম এবং খুব বেশি সুযোগ দিইনি। আমার মনে হয় ড্র-ই ন্যায্য ফল হতো।’


সূত্র: রয়টার্স 

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বেলজিয়াম-ফ্রান্স   উয়েফা নেশনস লিগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close