মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই মো. নুর-আল আহসান ও এএসআই মো. মুছাসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের ইউনুসের ছেলে শাহীন মিয়া (৩৫), গঙ্গানগর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মিজান ভান্ডারী (৫২), বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মো. আল-আমিন (২২) ও সোহেলের ছেলে মো. শাকিল (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে সাকিবুল হাসান (১৯), স্বপন মিয়ার ছেলে মো. সজীব (১৯) ও কিবরিয়ার ছেলে মো. তোফাজ্জল (২১)।

এছাড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও গ্রামের আফতাব খাঁর ছেলে রুমেল খাঁ (৩৬), কামালপুর গ্রামের গেদু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৪) এবং পশ্চিম চান্দশির কাপন গ্রামের আলতাব মিয়ার ছেলে মো. তুহিন মিয়া ওরফে শামীম মিয়া (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের কার্যক্রমের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পুলিশের বিশেষ অভিযান   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close