কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরচর ইউনিয়নের শাহজালাল বাজারে এ সম্মেলনের আয়োজন করে গাজিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
গাজিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কাজী আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ইয়াকুত আলী, সেক্রেটারি মাওলানা মোবারক উল্লাহ, সরারচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাহবুবুর রহমান রাজন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আলমগীর এবং সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম, সহযোগী সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগী সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, “সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগী সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” পাশাপাশি সমাজে ন্যায়, কল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কেকে/সাশ