রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই এবং সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, ‘মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। চুরি-ছিনতাই রোধে থানাপুলিশের তৎপরতা বাড়াতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয়গুলো রেজুলেশন করা হবে।’
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
কেকে/ এমএস