মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গত কয়েক দিন ধরে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জনজীবন। সকাল থেকেই প্রখর রোদে বাড়ছে তাপমাত্রার অনুভূতি। দুপুরের দিকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না অনেকে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের আসা-যাওয়ায় ভোগান্তি আরও বাড়ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বয়স্ক ও বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ।

ঈশ্বরগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়কে দেখা যায়, তীব্র রোদের মধ্যেও জীবিকার তাগিদে রিকশা, অটোরিকশা ও ভ্যান চালাচ্ছেন শ্রমজীবীরা। অনেকে গাছের ছায়ায় কিংবা দোকানের সামনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরছেন।

রিকশাচালক সুজন মিয়া বলেন, ‘গরমের মধ্যে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। শরীর থেকে ঘাম ঝরছে, তারপরও সংসার চালানোর জন্য রাস্তায় বের হতে হচ্ছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় বাড়িতেও ঠিকমতো বিশ্রাম নিতে পারছি না।’

সবজি বিক্রেতা হাশেম আলী বলেন, ‘রোদের তাপে বাজারে বসে থাকা কষ্টকর হয়ে গেছে। প্রচণ্ড গরমে ক্রেতারাও কম বের হচ্ছেন। ফলে ব্যবসায়ও প্রভাব পড়ছে।’

স্থানীয় বাসিন্দা এহসানুল হক বলেন, ‘তীব্র গরমের পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই ঠাণ্ডা পানি, শরবত ও বিভিন্ন পানীয় গ্রহণ করছেন।’

চিকিৎসকরা এ সময়ে প্রয়োজন ছাড়া অতিরিক্ত রোদে না থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক রাখার পরামর্শ দিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   তাপদাহ   অতিষ্ঠ   জনজীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close