মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জমি রেজিস্ট্রির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মো. মিনহাজ উদ্দিন (৫২)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পাশে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সযোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নয়াগোলা এলাকায় পুলিশ সদস্য রাসেল আলীর নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন তিন কাঠা জমি রেজিস্ট্রি করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা ৮০৪৯ নম্বর দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   অপহরণ   জমি রেজিস্ট্রির অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close