সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যুবদল নেতার পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ আশরাফ আলী (৪৮) নামের প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা সেলিম জাহাঙ্গীর বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেত্রাশীন গ্রামের লাইলী বাজারে যুবদল নেতা সেলিম জাহাঙ্গীরের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে একই গ্রামের প্রভাবশালী সেকেন্দারের ছেলে আশরাফ আলী, আনোয়ারুলের ছেলে শফিকুল ইসলাম, আশরাফ আলীর ছেলে আলিফ সরকার ও মেছের আলির ছেলে মফিজ উদ্দিন জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে সেলিম জাহাঙ্গীর রাস্তা নির্মাণে বাঁধা দেন। এ সময় বিবাদীরা লাঠিসোটা নিয়ে যুবদল নেতা সেলিম জাহাঙ্গীরের উপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফ আলীর বক্তব্য পাওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেকে/এআই