মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে এক লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইটিপির (বর্জ্য পরিশোধনাগার) সক্ষমতার তুলনায় বেশি তরল বর্জ্য উৎপাদন এবং অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছিল। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী চারমাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ ও সংস্কার করে কার্যকরভাবে পরিচালনার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

এ ছাড়া তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলমসহ শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   পরিবেশ দূষণ   যমুনা টেক্সটাইল   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close