মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তারেক রহমানকে ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ, উন্নয়ন নিয়ে যত প্রত্যাশা      ● ডেঙ্গু কেড়ে নিল আরও চার প্রাণ      ● সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, প্রজ্ঞাপন জারি      ● প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন      ● আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু      ● ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       ● গণবিক্ষোভে অস্থির ফ্রান্স, গ্রেপ্তার ২৪০০—ম্যাক্রোঁর কঠোর বার্তা      
দেশজুড়ে
মৌলভীবাজারের বিতর্কিত সিভিল সার্জনকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৭:১৪ পিএম
ডা. মো. মামুনুর রহমান। ছবি: প্রতিবেদক

ডা. মো. মামুনুর রহমান। ছবি: প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের বিতর্কিত সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করে নতুন সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে পদায়ন করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্র জানায়, বিদায়ী সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে দায়িত্বে অবহেলা, প্রশাসনিক গাফিলতি ও নানা অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকালেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। 

সর্বশেষ গত রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ সভায়ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন না।

সভা চলাকালে সিভিল সার্জনের ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকা এবং তার বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়টি উঠলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি মিটিং রুম থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর সেই বার্তার পরই প্রজ্ঞাপন জারির আইনি প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   বিতর্কিত   সিভিল সার্জন   স্বাস্থ্য অধিদপ্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close