মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      
দেশজুড়ে
বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছেলে
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
মাফুজুর রহমান ইমন। ছবি: প্রতিনিধি

মাফুজুর রহমান ইমন। ছবি: প্রতিনিধি

ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে মাফুজুর রহমান ইমন (১৫) নামের মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় ফেনী মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মাদরাসা থেকে ফিরে বাবার রিকশাটি নিয়ে বের হয় ইমন। এরপর রাত গড়িয়ে গেলেও আর ঘরে ফেরেনি সে। পরিবারের দাবি, রিকশা ছিনতাই করতেই তাকে অপহরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান ইমন পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ জোগাতে মাঝেমধ্যে বাবা মো. শহীদুল ইসলামের সুজনের অটো রিকশাটি চালাতেন। গতকাল বিকালে গাড়িটি নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মেলেনি। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ অনুসন্ধানে নেমে ফেনীর ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় রিকশাটি উদ্ধার করেছে। তবে ইমনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইমনের বাবা শহীদুল ইসলাম বলেন, ‘আমার ছেলে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদরাসায় পড়াশোনা করে। বিকালে আমাকে গাড়ি চালিয়ে একটু সাহায্য করত। সোমবার বিকালে গাড়ি নিয়ে বের হয়ে সে আর ফেরেনি। আমরা সব জায়গায় খোঁজখবর নিলেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করেছি।’

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ খোলা কাগজকে জানান, ছেলেটি নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ আসার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারি ছাড়া রিকশাটি উদ্ধার করে। নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফেনী   বাব   অটোরিকশা   নিখোঁজ   ছেলে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close