বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
দেশজুড়ে
খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল শিশু আব্দুল্লাহর নিথর দেহ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়ালীর দশমিনা উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা কালাম খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহর মা খাদিজা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে আব্দুল্লাহকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শিশু মৃত্যু   দশমিনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close