নওগাঁর আত্রাই উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন।
এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম, মো. সম্রাট, এস এম মামুনুর রশীদ, তোফাজ্জল হোসেন তুফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় মাদকের দৌরাত্ম্য রোধে জোরালো ব্যবস্থা গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সার সংকটসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
কেকে/সাশ