বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      
দেশজুড়ে
ফটিকছড়িতে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ খোয়া গেল পূজার সামগ্রী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্গাপূজার আগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার সার্বজনীন শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির থেকে পূজার বিভিন্ন সামগ্রীর পাশাপাশি তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে চোরের দল।

মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, চুরি যাওয়া তিনটি ঘটের গলায় তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেট ছিল। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ আনুমানিক দুই থেকে আড়াই ভরি। এ ছাড়া মন্দিরের অন্যান্য পূজার সামগ্রীও নিয়ে গেছে চোরেরা। এমনকি বুধবারের পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রীও তারা রেখে যায়নি।

দুর্গাপূজার আগে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় পূজারিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, দুর্গাপূজার আগে মন্দিরে চুরির ঘটনায় তাঁরা আতঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “মন্দিরে চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   মন্দিরে চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close