বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      
দেশজুড়ে
নবীগঞ্জে ৩০ কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মেধার বিকাশে গড়ে উঠুক উজ্জ্বল ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনারপুর কলেজ প্রাঙ্গণে মো. আব্দুন নুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেলের তত্ত্বাবধানে উপজেলার ৩০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জালালপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনইম মনজালালি, সুনামগঞ্জের হলিয়াপাড়া জামেয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, নবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষানুরাগী শফিউল আলমসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার উন্নয়নে আব্দুন নুর ফাউন্ডেশনের অবদানের কথা তুলে ধরেন এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close