বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      
দেশজুড়ে
ফুলবাড়ীয়ায় সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে সমালোচনা
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সার সংকট সামাল দিতে প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও এক পৌরসভায় ডিলার নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাকা লেনদেনে চারজনের নাম এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ, ইমরুল কায়েস এলিছের নামও রয়েছে। 

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে উল্লেখ্য করা হয়, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক সব ইউনিয়ন হতেই বিভিন্ন জনের কাছ থেকে ১০-১৫ লাখ করে টাকা নিয়েছেন। এখন যিনি ২০ লাখ দিবেন তাকে লাইসেন্স দেওয়া হবে। বাকি টাকা ভাগ হবে উপজেলা প্রশাসনে। 

অভিযোগগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। চূড়ান্ত নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘ভয়েস অব ফুলবাড়িয়া’, কনটেমপোরারি পলিটিক্স ফুলবাড়িয়াসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে অর্থ লেনদেনের অভিযোগ তুলা হয়।  

সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের অপসারণ দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ এলাকায় সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের ছোট ভাই কিরণকে মারধর ও চত্বরে থাকা সংসদ সদস্যের বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে।

কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ বাস্তবায়নে নতুন কাঠামোর আওতায় সার বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নীতিমালার আওতায় আবেদন যাচাই-বাছাই, স্থানীয় পর্যায়ে সুপারিশ এবং কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যবস্থা রাখা হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে ১১৪ এবং ২০২৬ নীতিমালা অনুযায়ী ১২৭ সবমিলিয়ে মোট ২৪১ জন আবেদন করেছেন। যাচাই বাছাই করে পৌরসভা ও প্রতি ইউনিয়নে তিনজন করে প্রার্থীর তালিকা তৈরি করে ৪২ জনের নাম জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখানে আবারও যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবে।

এ দিকে বিভিন্ন এলাকার আবেদনকারীদের কাছ থেকে পাওয়া অভিযোগে জানা গেছে, তালিকায় নাম অন্তর্ভুক্ত করা কিংবা চূড়ান্ত নিয়োগ পাওয়ার আশায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের কথাও বলা হচ্ছে। তবে এ সব অভিযোগের সঙ্গে কারা জড়িত, কোথায় কত টাকা লেনদেন হয়েছে কিংবা অভিযোগের সত্যতা কতটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারী জানান, যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের বদলে অর্থ ও রাজনৈতিক পরিচয়ে অনভিজ্ঞদের ডিলার নিয়োগ দেওয়া হলে সার ব্যবস্থাপনায় চরম নৈরাজ্য তৈরি হবে এবং কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে।
শুনেছি বড় অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। এভাবে ডিলারশিপ দেওয়া হলে সার নিয়ে কৃষকদের যে দুর্গতি তা কোনোভাবেই কমবে না। এ নিয়োগ ঘিরে চলছে ঘুষ ও তদবির বাণিজ্য।

টাকা নেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ ফেসবুকে পোস্টে লেখেন, সম্প্রতি ফেসবুকে লক্ষ্য করা যাচ্ছে উল্লেখিত কিছু ফেসবুক আইডিসহ আরও কয়েকটি আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন এবং অসৌজন্যমূলক তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি অত্যন্ত অপেশাদার এবং ব্যাক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার শামিল। এ ধরনের কোনো ব্যক্তি বা সংগঠনের সাথে ইউএনওর কোনো সম্পৃক্ততা নেই। সকলকে দায়িত্বশীল আচরণের জন্য বিনীত অনুরোধ করেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়ীয়া   সার ডিলার   নিয়োগ   স্বচ্ছতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close