বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      
প্রিয় ক্যাম্পাস
তৃতীয় ভাষার সঙ্গে আন্তর্জাতিকীকরণে ইউজিসির সহায়তা চান রুয়েট উপাচার্য
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পাশাপাশি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতা চেয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউজিসিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব বিষয়ে গুরুত্বারোপ করেন। 

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নিরূপণ, রিসোর্স ম্যাপিং ও কোর্স কাঠামো নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ভাষা নির্বাচনে শিক্ষার্থীদের চাহিদা, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হয়।

রুয়েট উপাচার্য জানান, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এ সব কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও সহযোগিতার জন্য ইউজিসির সহায়তা চান তিনি।

শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাড়ানোর পাশাপাশি গবেষণার ফল শিল্পখাতে প্রয়োগে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান উপাচার্য। সভায় স্টাডি ইন বাংলাদেশ পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   উপাচার্য   ইউজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close