নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার নেতা রায়হান সোবহান হৃদয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয় বড় দেওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
কেকে/এআই