কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমিন, এসআই মো. শামীম হোসেন, এসআই জালাল উদ্দিন, এসআই রূপম কুমার সরকার, এএসআই মো. নুর-আল-আহসান ও এএসআই লিংকন কুমার নাথসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য মো. রেজাউল করিম (২৬), মো. বাবুল (২৮), মাহবুব আলম (৪০), আবুল কালাম (৪৫), কাজী সিয়াম (২৪), মো. তাজিম ভূঁইয়া (২৫), মো. সবুজ (৩০), মো. ইমাম হোসেন (৩৮), মো. রবিন (১৯), মো. জোবায়ের মোল্লা (২১), মো. সাকিবুর রহমান (২৩), মো. জিসান (২০) ও মো. নাসিম (২০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার এবং অন্যরা কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ঝালকাঠির নলছিটি, ঢাকার উত্তরা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পরে গ্রেপ্তারকৃত ১৩ জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এআই