ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর)) বিকালে শহরের ইএসডিওর জয়নাল আবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আনজামুল হক আরজুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য মির্জা ফয়সল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদদ হোসেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ।
সভায় বক্তারা জেলার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার কথা বলেন।
অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত কমিটির সদস্যসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কেকে/এআই