শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নতুন সভাপতি পিয়াস, সম্পাদক মোশাররফ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রোটারেক্ট ক্লাবের ২০২৬–২০২৭ রোটারি বর্ষের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাত পিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাবের সংবিধান ও নির্ধারিত নির্বাচন নীতিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি সাদ্দাত পিয়াস পাটোয়ারী বলেন, নতুন দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ। তার ওপর আস্থা রাখায় ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পিয়াস পাটোয়ারী আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে সমাজসেবা, মানবিক কল্যাণ এবং যুব নেতৃত্বের বিকাশে কাজ করতে চান। একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও গতিশীল ক্লাব গড়ে তোলাও তার অন্যতম লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, এ দায়িত্ব তার জন্য আনন্দের পাশাপাশি বড় এক অঙ্গীকার। তাকে সমর্থন ও ভালোবাসা দেওয়ায় ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, রোটারেক্ট ক্লাব তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, নিজেদের দক্ষ করে তোলা এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন দায়িত্বে থেকে ক্লাবের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করতে চান তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   রোটারেক্ট ক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close