রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      
খেলাধুলা
মেসির জোড়া গোলে বড় ব্যবধানে জয় পেল মায়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১৫ এএম আপডেট: ১১.১০.২০২৬ ৯:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর চার দিন পরই ক্লাবের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন লিওনেল মেসি। তার জোড়া গোলে ডি.সি. ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। 
রোববার (১১ অক্টোবর) সকালে নিজেদের মাঠে পাওয়া এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের প্রথমার্ধেই উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজের দুই গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ৪৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মেসি। এরপর নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে কাটিয়ে তার নিখুঁত শটে বল জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

এ দুই গোলের সুবাদে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৩টি গোল করিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এ ফুটবলার।

দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা তৃতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের সম্ভাবনাও জোরালো করেছেন মেসি।

ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে গোল করার মধ্য দিয়ে টানা ১০টি এমএলএস ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। লিগ ক্যারিয়ারে এ প্রথম এমন ধারাবাহিকতা দেখালেন আর্জেন্টাইন তারকা।

বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ওঠায় আগামী মাসে শুরু হতে যাওয়া প্লে-অফে শীর্ষ চার দলের মধ্যে থেকে খেলার এবং ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়ল তাদের।

এ ম্যাচের মাত্র চার দিন আগে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন মেসি। বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে দেশের হয়ে নিজের ১২৬তম ও শেষ গোলটি করেন তিনি। জাতীয় দলকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্তের পর এবার ক্লাব ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন এ তারকা।

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। ফলে আগামী কয়েক বছর ক্লাবটির হয়ে খেলার সুযোগ থাকছে তার সামনে। ব্যক্তিগত নৈপুণ্য ও গোল করানোর দক্ষতায় মায়ামির শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   গোল   মায়ামি   জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close