রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
বিনোদন
সংস্কৃতিপ্রেমী সংগঠক অরিজিৎ চৌধুরীর স্মরণে ‘আমাদের অরিজিৎ’ অনুষ্ঠিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

লোক নাট্যদলের উপদেষ্টা ও সংস্কৃতিপ্রেমী সংগঠক অরিজিৎ চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ‘আমাদের অরিজিৎ’। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

লোক নাট্যদল, রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নিবেদনেে আমরা-৮৪ ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে স্মরণসভায় প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও সংগঠন অঙ্গনের বিশিষ্টজন, নিকটাত্মীয়-স্বজেওে প্রচুর শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানান। এমন বিপুল উপস্থিতি অরিজিৎ চৌধুরীর প্রতি মানুষের গভীর ভালোবাসারই প্রমাণ। 

বিকেল ৫টা থেকে লবিতে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং শোক বইয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা ছিল। সন্ধ্যা ৬টায় অন্ধকার মঞ্চে অরিজিৎ চৌধুরীর নিজের কণ্ঠে গাওয়া গান ‘জীবনে আমার যত আনন্দ’ বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। 

স্মরণসভার আহ্বায়ক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও লোক নাট্যদলের উপদেষ্টা গোকুল চাঁদ দাস সূচনা বক্তব্য দেন। নিবেদন সাংস্কৃতিক চক্রের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুকান্তি বিকাশ স্যান্যাল অরিজিৎ চৌধুরীর জীবনী পাঠ করেন। এ ছাড়া তার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষে বিশ্বজিত রায়, ‘আমরা-৮৪’-এর সংগঠক ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লতিকা সরকার এবং লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউজিন গোমেজ। 

ভিডিও ও অডিওর মাধ্যমে স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন শ্যামল কান্তি চৌধূরী (যুক্তরাজ্য প্রবাসী), গোপাল কৃষ্ণ বোস (অস্ট্রেলিয়া প্রবাসী) ও বিরূপাক্ষ পাল (যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ)। 

ভিডিও বার্তার মাধ্যমে পরিবারের পক্ষ থেকে অরিজিৎ চৌধুরীর একমাত্র পুত্র সায়ন্তন চৌধুরী; প্রফেসর ডা. সুখময় বণিক, দেবপ্রসাদ দেবনাথ (সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্র), তপন মজুমদার (ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট) ও সত্যজিত কর্মকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মিল্টন দেব ও সিনিয়র সাংবাদিক মনোজ কান্তি রায়; মাকসুদ আহমেদ (এমডি, ফাস্ট ফাইনান্স), মোহাম্মদ ফজলুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ), প্রীতি চক্রবর্তী (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) ও সারোয়ার আলম ( রাষ্ট্রপতির প্রেস সচিব); সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং অবসরপ্রাপ্ত সচিব ও কর্মকর্তাদের মধ্যে চৌধুরী মুফাদ আহমেদ, আজিজুল হক, রণজিৎ চক্রবর্তী, মুসলিম চৌধূরী, মোহাম্মদ তারেক, মাসুদ আহমেদ ও শ্যামসুন্দর শিকদার; আব্দুল মজিদ (প্রাক্তন চেয়ারম্যান, এনবিআর ও বর্তমান চেয়ারম্যান, এসডিএফ)। 

সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা : 

স্মরণসভায় গান করেন স্বাতী সরকার, শামীমা পারভিন শিমু, জামিউর রহমান লেমন ও প্রদীপ সরকার। বাঁশিতে সুরের শ্রদ্ধা জানান গাজী আব্দুল হাকিম। আবৃত্তি করেন হাসানুজ্জামান কল্লোল। এ ছাড়া অরিজিৎ চৌধুরীর নিজের লেখা ‘শুক্কুরবারের প্যাচাল’ (২০২২ সালের সেপ্টেম্বরে রচিত) থেকে ‘একটু তোমার ছায়া’ আবৃত্তি করেন তার ছোট ভাই, বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী। 

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অরিজিৎ চৌধুরীর ছোট ভাই ও লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরী।

বক্তারা অরিজিৎ চৌধুরীকে একজন নিষ্ঠাবান কর্মকর্তা, সংস্কৃতির নিবেদিতপ্রাণ সংগঠক ও সবার প্রিয় সুহৃদ হিসেবে স্মরণ করেন। 

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে অরিজিৎ চৌধুরীর দেহাবসান ঘটে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংস্কৃতিপ্রেমী সংগঠক অরিজিৎ চৌধুরী   আমাদের অরিজিৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close