সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
জাতীয়
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম আপডেট: ১২.১০.২০২৬ ১১:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশ থেকে রিয়াদগামী আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। এসব ফ্লাইটের মোট ৩ হাজার ১২ জন যাত্রী ছিলেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি রয়েছে।

এর আগে রোববার হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ওই রাতে নতুন করে চালানো হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত ও ১১ জন আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে পাইলটের মৃত্যুর সঙ্গে ওই হামলার সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এ সংঘাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

এর আগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল হুতিরা। তাদের হুঁশিয়ারির পর শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলার প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ফ্লাইট বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close