সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
গৃহকর্মীর কাজের কথা বলে ফ্ল্যাটে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম
রাসেল ওরফে নাগ রাসেল। ছবি: প্রতিনিধি

রাসেল ওরফে নাগ রাসেল। ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ২ নম্বর আসামি রাসেল ওরফে নাগ রাসেলকে (২০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি ২-’র উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

পরবর্তী এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রনি শেখ (২৯) ও রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নম্বর- ৮। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-’র ৯(৩)/৩০ ধারায় মামলাটি করা হয়।

এসআরবি কর্মকর্তা জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি । এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাসেলের অবস্থান শনাক্ত করে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গৃহকর্মী   ফ্ল্যাট   সংঘবদ্ধ   ধর্ষণ   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close