রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
আন্তর্জাতিক
জ্ঞানেশ কুমারকে চলে যেতেই হবে : রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। 

আজ সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তীব্র আন্দোলনের মুখেও পদত্যাগ না করায় সিইসির ওপর ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমি তাকে সরাসরি বলেছি, সিইসি হিসেবে আপনি আর থাকতে পারবেন না।’ 

সিইসি রাতে ঘুমাতে পারেন না উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের হত্যা এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি এবং আমি ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছিলাম। তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং একটি পিটিশন দাখিল করার পরামর্শ দিয়েছেন।’

জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না প্রশ্ন তুলে কংগ্রেস নেতা বলেন, ‘আপনি (সিইসি) কেন পদত্যাগ করছেন না? আপনার ঘুম নেই; আমরা আপনাকে ছাড়ব না। আপনার অতীত এবং দুর্নীতির কথা আমরা জানি। সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি।’ 

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে বাড়ছে উত্তেজনা। গতকাল রোববার (১১ অক্টোবর) সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে বাধা দেয় পুলিশ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।

আটক সিজেপির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫০ হাজার রুপির মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মুক্তির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন দীপকে। তার দাবি, বিক্ষোভ চালিয়ে না যাওয়ার কোনো অঙ্গীকারে সই করেননি তিনি। মুক্তির পর রাজপথে ফেরার ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা। দলটির কর্মী-সমর্থকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্র ও বামপন্থি সংগঠন। আটক হয়েছেন বামপন্থি সংসদ সদস্য, ছাত্রনেতা ও কয়েকজন সাংবাদিক। 

তবে দিল্লি পুলিশ বলছে, আটক ও মুক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাহুল গান্ধী   জ্ঞানেশ কুমার   ভারতের নির্বাচন কমিশন   সিইসির পদত্যাগ   দিল্লিতে বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close